সংসদের সপ্তম অধিবেশন শুরু ৫ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসবে আগামী ৫ ডিসেম্বর। সেদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। গতকাল সোমবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ অধিবেশন আহ্বান করেছেন।জানা গেছে, সংসদের এ অধিবেশন হবে সংক্ষিপ্ত। এক থেকে দেড় সপ্তাহ সময় ধরে চলবে এ অধিবেশন। নিয়ম অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়।এর আগে গত ৬ অক্টোবর সংসদের শরৎকালীন অধিবেশন শেষ হয়। ১১ কার্যদিবসের ওই অধিবেশনের পুরোটাই অনুপস্থিত ছিল প্রধান বিরোধী দল বিএনপি। এ নিয়ে টানা গড়ে ৪৪ কার্যদিবস সংসদের বাইরে রয়েছেন বিরোধী দলের সদস্যরা।বর্তমান সংসদের ছয়টি অধিবেশনের ১৬৯ কার্যদিবসে বিরোধীদলীয় সাংসদেরা উপস্থিত ছিলেন মাত্র ৪৬ দিন। আর এই সময়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র পাঁচ দিন।