সংসদের ১৬তম অধিবেশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গতকাল বুধবার সংসদে গৃহীত হয়েছে। চিফ হুইপ আবদুস শহীদ ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।সংসদে অনুপস্থিত থাকায় ধন্যবাদ প্রস্তাবের ওপর আনা বিএনপির সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপিত হয়নি। সংসদ থেকে জানানো হয়, অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় ১৯১ জন সাংসদ অংশ নেন। ভাষণের ওপর আলোচনা হয় মোট ৪৬ ঘণ্টা। অধিবেশনে উত্থাপিত ২৪টি বিলের মধ্যে ১৩টি বিল পাস হয়।সমাপনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপব্যাখ্যার কারণে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।