সংসদের ৫০ আসনের সীমানা পরিবর্তন চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম সংসদ নির্বাচনের জন্য সংসদীয় এলাকার সীমানা পরিবর্তন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। জানা যায়, সীমানা পরিবর্তনের খসড়ায় ৮৯টি সংসদীয় আসনের সীমানা পরির্বতনের প্রস্তাব করা হয়। সেখান থেকে ৫০টি আসনের সীমানা পরিবর্তন চূড়ান্ত করা হয়েছে। ৩৯টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে কুমিল্লা, কুড়িগ্রাম, যশোর, পিরোজপুর ও নারায়ণগঞ্জ আসনে।