সংসহ প্রথম অধিবেশন বসেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ দশম সংসদের যে অধিবেশন বসেছে, তা সংসহ সংসদের প্রথম অধিবেশন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পূর্ণ সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে এই সংসদ ও মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

শনিবার প্রতিবাদ সমাবেশ
আগামী শনিবার সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট। আজ কালো পতাকা মিছিল কর্মসূচিতে ‘বাধা দেওয়া’, ‘গুলি করে হত্যা’, ‘হামলা ও গ্রেপ্তার’ হয়েছে অভিযোগ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, কেন্দ্রীয়ভাবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
সারা দেশে গুপ্ত হত্যা, গুম ও খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করতে পারেন বলেও জানান তিনি।