সংস্কার নিয়ে বিএনপির উপলব্ধি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি এখন ক্রান্তিকালে। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের বেশির ভাগ কার্যদিবসেই অনুপস্থিত থাকে দলটি। তারা সংস্কার ও পার্লামেন্টে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করতে পেরেছে—তার সামান্যই ইঙ্গিত দেখা যাচ্ছে। দলের অভ্যন্তরে বিভক্তি আরও স্পষ্ট হয়েছে।ঢাকার মার্কিন দূতাবাসের ২০০৯ সালের ফেব্রুয়ারির এক তারবার্তায় এসব কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো স্পষ্ট করেননি, তিনি দলের কোন পক্ষকে সমর্থন করছেন। আওয়ামী লীগের বিপুল বিজয় বিএনপি তথা চারদলীয় জোটকে এলোমেলো অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ডিসেম্বরের নির্বাচনের পর রাজনৈতিক কৌশল নিয়ে অন্তর্দ্বন্দ্বের কারণে জোটের ভবিষ্যর‌্যা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খালেদা জিয়ার পরবর্তী পদক্ষেপেই বোঝা যাবে, তিনি দলে সংস্কার করতে চান, নাকি অতীতের অকার্যকর রাজনীতিতেই ফিরে যেতে চান। বিএনপিতে সংস্কার ও বিরোধী দল হিসেবে তাদের গঠনমূলক ভূমিকা রাখাটা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূল।বার্তায় আরও বলা হয়, ডিসেম্বরের নির্বাচনে বড় ব্যবধানে হারের পর বিএনপি এখনো খুঁড়িয়ে চলছে। দলের অনেক নেতারই আশঙ্কা ছিল, বিএনপি নির্বাচনে হারতে চলেছে। কিন্তু পরাজয়ের ব্যবধানে তাঁরা সবাই প্রচণ্ড ধাক্কা খান। ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাউচারের সফরের সময় মনে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ও তাদের সমর্থকদের ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবেই বিএনপির কাছ থেকে নির্বাচনের ফলাফল ‘চুরি’ করে নেওয়া হয়েছে বলে এখনো মনে করেন বিএনপির নেতারা। যদিও বাইরের বেশির ভাগ পর্যবেক্ষকই পরাজয়ের কারণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিএনপির অকার্যকর ও নেতিবাচক প্রচারণা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে দলটির নেতৃত্বের অক্ষমতার বিষয়টি তুলে ধরেন। এ ব্যর্থতা দলটিকে নির্বাচনে বিজয়ের অযোগ্য প্রার্থী মনোনয়নের দিকে ঠেলে দেয়। এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদকালে বিএনপির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারও ভোটারদের মনে ছাপ ফেলেছে। নির্বাচনে পরাজয়ের জন্য বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীকেও অনেকাংশে দায়ী করা হয়। এ ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের নেতাদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়।আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক নীতিবিষয়ক উদ্যোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টাকেও ভেস্তে দিচ্ছে বিএনপির অন্তর্দ্বন্দ্ব। সরকার সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পর বিএনপির কিছু সদস্য জামায়াতে ইসলামীকে জোট থেকে ত্যাগ করার পক্ষে মত দেন। খালেদা জিয়া এখন পর্যন্ত তা ঠেকিয়ে রেখেছেন। মার্কিন দূতাবাসের মূল্যায়নে বলা হয়, বিএনপি এখন দুর্বল অবস্থায় থাকলেও দলটির ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ৪০টির কম আসনে জিতলেও বিএনপির প্রার্থীরা ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। বিএনপির ভবিষ্যর‌্যা নেতারা উপলব্ধি করছেন, দলটির একটি স্পষ্ট কর্মসূচি দরকার। যেসব দুর্বলতার কারণে গত ডিসেম্বরের নির্বাচনে মহা বিপর্যয় ঘটেছে, এ কর্মসূচি সেসব দুর্বলতার কিছুটা কাটাতে সহায়তা করবে। একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্যসহ দলের অনেক নেতা অনুকূল সময় ও পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করার পক্ষপাতী বলে মনে হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইঙ্গিত দেন। সালাউদ্দিন বলেন, বিএনপির কৌশল হবে ‘সরকারকে জবাবদিহি করা’। বিএনপির যেসব নেতা মনে করেন আওয়ামী লীগের জনসমর্থন কমানোর জন্য পার্লামেন্টে বিএনপির অবস্থানকে কাজে লাগানো উচিত, তিনি তাঁদের অন্যতম। বার্তায় মন্তব্য করা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে জবাবদিহির কথা বললেও যে কথাটি উচ্চারণ করেননি, তা হলো বিএনপি একই সঙ্গে রাজপথেও তীব্র প্রতিবাদ-বিক্ষোভও আয়োজন করবে। দূতাবাসের মন্তব্য: বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হলে একটি কার্যকর বিরোধী দলের প্রয়োজন। বর্তমানে বিএনপির দিক থেকেই কেবল সেই বিরোধিতা আসতে পারে। ডিসেম্বরের নির্বাচনে পরাজয় সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ ভোটার বিএনপিকে সমর্থন করেন। বিএনপির কিছু নেতা দলে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করতে পারছেন বলে ইঙ্গিত মিলছে, যা উর‌্যাসাহব্যঞ্জক। কিন্তু জ্যেষ্ঠ নেতাদের অব্যাহত নেতিবাচক বাগাড়ম্বর ও সংস্কারের জন্য অতি সামান্য অর্থপূর্ণ পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে যে সংস্কার কতটা কঠিন হবে। খালেদা জিয়া দলের জন্য কোন গতিপথ নির্ধারণ করতে চান—বগুড়ার উপনির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হবে। আমরা সামনের মাসগুলোতে বিএনপির ভেতরের যাঁরা ভবিষ্যতের জন্য ভিন্ন একটি গতিপথ নির্ধারণ করতে চান, তাঁদের শনাক্ত ও উর‌্যাসাহিত করতে চাই।