সংস্কারকাজ চলায় বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ লেনের একাংশ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর সড়ক লেনে ওপরের অংশে এক্সপানশন জয়েন্টের ইস্পাতের দুটি প্লেট সরে গেছে। প্লেট পুনঃস্থাপন কাজ শুরু হওয়ায় সেতুর চারটি লেনের মধ্যে দক্ষিণ লেনের একাংশ গত তিন দিন বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার ওই সংস্কারকাজ শেষ হওয়ার কথা। এক্সপানশন জয়েন্ট হচ্ছে সেতুর দুটি অংশের মিলনস্থলে স্থাপিত ইস্পাতের পাত। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সেতুর ৩৪ নম্বর পিলারের কাছে এক্সপানশন জয়েন্টের পাঁচ নম্বর প্লেটটি সরে যায়। তাই ওই রাতেই দক্ষিণ লেনের ওই অংশ বন্ধ করে প্লেট পুনঃস্থাপনের কাজ শুরু করা হয়।