প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-ভোলাগঞ্জ বিপর্যস্ত সড়কের সংস্কারকাজ গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সওজ সংস্কারকাজ শুরু করায় ১৫ জানুয়ারি হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাথর ব্যবসাসংশ্লিষ্ট তিনটি সংগঠন। কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রশিদ আলী বলেন, ‘আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু হওয়ায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।’ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার কাজ শুরু হওয়ার পরপর আন্দোলনকারীদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।’