সংস্কারকাজ শেষ না হতেই গর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারকাজ শেষ হতে না হতেই বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে উত্তর দিকে পলাশ ভবন পর্যন্ত ৫০০ মিটার সড়কটির পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১-২০১২ অর্থবছরে তিন লাখ ৯১ হাজার ৯৪৮ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে দরপত্র আহ্বান করা হয়। খান এন্টারপ্রাইজ কাজটি পায়। প্রতিষ্ঠানটি এর মধ্যে দুই লাখ ৩২ হাজার ৮৪২ টাকা নিয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মামুন খান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে গোলাম কিবরিয়া এ কাজটি করেছেন।’ গোলাম কিবরিয়া বলেন, ‘মাটি সরে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’