সংস্কারকৃত বরেন্দ্র জাদুঘর উদ্বোধন করলেন মজীনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল বুধবার রাজশাহীতে সংস্কারকৃত বরেন্দ্র গবেষণা জাদুঘর উদ্বোধন করেছেন।
উদ্বোধন উপলক্ষে জাদুঘর চত্বরে এক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জাদুঘরের পরিচালক (ভারপ্রাপ্ত) সুলতান আহমদ, পরিচালনা পর্ষদের সদস্য এ বি এম হোসেন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।
অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও উপাচার্য ফিতা কেটে জাদুঘরের সংস্কার এবং সংরক্ষণকৃত প্রদর্শন কক্ষের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হক, জাদুঘর পরিচালনা পরিষদের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।