সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ট্রাইব্যুনাল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে ঝঁুকিপূর্ণ হয়ে উঠেছে পুরাতন হাইকোর্ট ভবন। এই ভবনেই চলছে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্্্৵নাল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিগগিরই সংস্কার না হলে ভবনটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরাতন হাইকোর্ট ভবন রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্যের অংশ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় এটি নির্মিত হয়েছিল।
সরেজমিনে ভবনটি ঘুরে দেখা যায়, এর অনেক স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে ও জায়গায় জায়গায় দেয়ালের পলেস্তারা খুলে পড়ছে। চুনকাম উঠে ভবনটি বিবর্ণ হয়ে গেছে। ট্রাইবু্৵নাল সংশ্লিষ্ট সূত্র জানায়, একাধিক বিচারকের ব্যক্তিগত কামরার ছাদ ফুটো হয়ে গেছে। সেই ফুটো দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। গত ২২ মে সকালের বৃষ্টিতে ট্রাইবু্্৵নাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের খাসকামরার ছাদের ফুটো দিয়ে পানি চুঁইয়ে পড়ে তাঁর ব্যক্তিগত কম্পিউটারের মনিটরটি নষ্ট হয়ে যায়। বৃষ্টির সময় ওই
ট্রাইবু৵নালের বিভিন্ন কামরার ফুটো দিয়ে পানি ঢোকায় বৃষ্টির সময় বিভিন্ন যন্ত্রাংশ ও আসবাবপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। গত বছর ট্রাইবু্৵নাল-১-এ বিচার চলাকালে ছাদের স্লাব (ফলস সিলিং) খুলে পড়ে। ওই সময় বিচারকেরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। ট্রাইবু্্৵নাল-২-এর ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে না।
ট্রাইবু্৵নাল সূত্র জানায়, ভবনের এই দুরবস্থার বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বিব্রত। এই অবস্থার মধ্যে ২৮ মে (গত বুধবার) বিচারকেরা ভবনের নানা স্থান ঘুরে দেখেন এবং সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন। ট্রাইবু্৵নালের সংস্কার নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও ক্ষোভ রয়েছে।
ট্রাইবু৵নাল ভবনের পাশেই আরেকটি পুরাতন ভবনে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ও অন্য কৌঁসুলিদের কার্যালয়। ওই ভবনের ছাদেও বেশ কয়েক স্থানে ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলেই সেখান দিয়ে পানি ঢোকে। এ ছাড়া ওই ভবনের দেয়ালেও একাধিক বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় শঙ্কার মধ্যে আছেন কৌঁসুলিরা।
গত ফেব্রুয়ারিতে ট্রাইবু্৵নাল ভবন ও কৌঁসুলিদের কার্যালয়ের ঝঁুকিপূর্ণ নানা দিক উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি পাঠায় প্রধান কৌঁসুলির কার্যালয়। তাতে বলা হয়, ভবনটির ছাদ ফুটো হয়ে গেছে, ফাটল দেখা দিয়েছে। সিঁড়ি ও দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঐতিহাসিক এই ভবনে আর কাজ চালানো সম্ভব নয়। এটি সংস্কার না করা হলে এখানেও রানা প্লাজার মতোই আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে।
ভবনটি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন জানান, ভবনটি বঙ্গভঙ্গের সময় নির্মিত। এটি ঢাকার গভর্নরের বাসভবন ছিল। একসময় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনও ছিল। পরে ১৯৪৭ সালের পর এটি হাইকোর্ট হিসেবে ব্যবহার করা হয়। ঐতিহাসিক এই ভবনটি সংস্কারের তাগিদ দিয়ে মুনতাসীর মামুন বলেন, ভবনটি সংস্কার করা খুব জরুরি। মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হলে এই ভবনে গণহত্যার আর্কাইভ করা হলে এখান থেকে আগামী প্রজন্ম গণহত্যা ও বিচারের নানা তথ্য জানতে পারবে।
জানতে চাইলে ট্রাইবু্৵নালের মুখপাত্র ও রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, খুব শিগগিরই ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হবে। পর্যাপ্ত শৌচাগারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।