সংস্কারের জন্য যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতুর সংস্কারকাজের জন্য গতকাল শনিবার থেকে পরবর্তী এক মাস রাত সাড়ে নয়টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই সময়ে সেতুর কাঠের ডেক ও স্টিলের টাইফ প্লেটের জরুরি সংস্কারকাজ চলবে। লালমনিরহাট রেল বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক জানান, জরুরি মেরামত ও সংস্কারের জন্য এক মাস যান চলাচলের নতুন সময়সূচি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।