সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট বাজার থেকে গোয়াইনঘাট উপজেলা সদর পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার গোয়াইনঘাটের বারহাল বাজারে ‘আলীরগাঁও উন্নয়ন ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ওই মানববন্ধন চলে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে আলীরগাঁও উন্নয়ন ফোরামের আহ্বায়ক মনজুর আহমদ সভাপতিত্ব করেন। এতে বক্তারা বলেন, দ্রুত সড়কটির সংস্কার করতে হবে। নইলে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে বাধ্য করা হবে।

সমাবেশে বক্তব্য দেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ফখরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোলাল কান্তি দেব, ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সমছিদা বেগম, সাবেক ইউপি সদস্য ময়নুদ্দিন ও জামাল উদ্দিন, স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য আবদুর রব, আবুল হাসনাত, নুরুল হক ও শফিকুর রহমান, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সভাপতি আবদুন নূর প্রমুখ।