সংস্কৃত ও পালি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ডের অধীনে ২০০৯ সালের সংস্কৃত ও পালি আদ্য, মধ্য ও উপাধি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৭৮ দশমিক দুই ভাগ। মোট পাঁচ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৪৫৫ জন। তাঁদের মধ্যে প্রথম বিভাগে দুই হাজার ১৬৮, দ্বিতীয় বিভাগে দুই হাজার ২১৭ এবং তৃতীয় বিভাগে ৭০ জন উত্তীর্ণ হয়েছেন।