সংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের বীরচন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সংস্কৃতি উৎসব। উৎসবে থাকছে সেমিনার, সংগীতসন্ধ্যা, ধ্রুপদি সন্ধ্যা, নাটক, কর্মশালা, আদিবাসী পর্ব, আবৃত্তি, লোকগান, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন কর্মশালা ইত্যাদি। কুমিল্লায় চতুর্থবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব উপলক্ষে গত বুধবার বিকেলে নগরের টাউন হলে সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক ও কুমিল্লা সংস্কৃতি উৎসবের প্রতিষ্ঠাতা মনজুরুল আজিম, আহ্বায়ক এ বি এম খুরশীদ আলম, মুক্তিযোদ্ধা হাবিব উল্লা চৌধুরী প্রমুখ।