সংস্কৃতি চর্চা তৃণমূলে নেওয়ার চেষ্টা করছি: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা যতই বলি না কেন সংস্কৃতি চর্চা বেগবান হয়েছে, সাড়ে ১৬ কোটি মানুষের বিবেচনায় সেই হিসাব মেলে না। তাই মানুষের চেতনা ও মূল্যবোধের অবনতি ঠেকাতে সংস্কৃতি চর্চাকে আমরা তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

আজ রোববার বিকেলে পাবনার ঈশ্বরদীতে একুশে বইমেলার তৃতীয় দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুরা যন্ত্রের মতো বড় হচ্ছে। ওদের জীবনে ফুল নাই, পাখি নাই, গান নাই, কবিতা নাই। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াকেই শিশুদের বড় অর্জন মনে করা হয়। অথচ রবীন্দ্রনাথ, কাজী নজরুল, হ‌ুমায়ূন আহমেদ, ক্রিকেটার সাকিব আল হাসান—এঁরা কখনোই জিপিএ-৫ না পেয়ে দেশ তথা বিশ্বের মধ্যে সুনাম কুড়িয়েছেন। আর এখন স্কুলের ছোট্ট শিশুরা পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারে না।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক স্লোগান গান ‘জয় বাংলা’। দেশপ্রেমিক মানুষ বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখন মুক্তিযুদ্ধের সেই চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ।
অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক রেখা রানি বালো, পুলিশ সুপার আলমগীর কবির, বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইনস্টিটিউটের মহাপরিচালক খলিলুর রহমান, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় পাঁচ দিনের শুরু হয়। ১ মার্চ মেলা শেষ হবে।