প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময় বাড়াতে কাজ করবে দুই দেশ। এ লক্ষ্যে দুই দেশে নিজেদের চলচ্চিত্র ও চিত্রকলা প্রদর্শনীসহ অন্যান্য সাংস্কৃতিক কমর্কাণ্ড আরও জোরদার করা হবে।
এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করে বিদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিবিষয়ক রাশিয়ান ফেডারেল এজেন্সির উপ-প্রধান আলেকজান্ডার জি চেসনোকভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। পরে দুই পক্ষ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারের চেয়ে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব হলে সেটা চিরস্থায়ী থাকে। সংস্কৃতি দিয়ে সেই কাজ সম্ভব।
আলেকজান্ডার জি চেসনোকভ বলেন, ‘পড়াশোনার জন্য গত বছর বাংলাদেশ থেকে ৪৭ জন শিক্ষার্থী গিয়েছিল। এ বছর ১০০ ছাড়াবে বলে আশা করছি।