সংস্কৃতি সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত ব্যক্তিদের সাহায্যে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ) আয়োজিত কনসার্ট ৩ ডিসেম্বর বেলা তিনটায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। কনসার্ট উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া ও আহমেদ নেওয়াজ। ‘গান শুনুন আর শীতার্ত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসুন’—এই স্লোগানে আয়োজিত কনসার্টে গান করবেন চট্টগ্রামের ১১টি ব্যান্ড দল। বিজ্ঞপ্তি।