সংস্কৃতিকর্মীর ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিকর্মী প্রিয়া দত্তের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে কক্সবাজার শহরের পৌরসভা কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য তাপস রক্ষিতের সভাপতিত্বে এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি রিদুয়ান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক আবদুল মতিন আজাদ, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সংস্কৃতিকর্মী খোরশেদ আলম, কল্যাণ পাল, দীপক শর্মা, তাপস বড়ুয়া, ফাতেমা আক্তার, বোরহান মাহামুদ প্রমুখ।
শুক্রবার রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন সংস্কৃতিকর্মী প্রিয়া দত্ত।