‘আমাদের সমাজে এখন মুক্তবুদ্ধি চর্চার এবং মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ একেবারেই নগণ্য। তাই সমাজে এমন অসংগতি দেখা দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এ থেকে রক্ষা পাচ্ছে না নারী-শিশু-বৃদ্ধরাও। যারা এই হীন কাজ করছে, তাদের মন আলোকিত নয়। তাদের হৃদয় তমসাচ্ছন্ন বলেই এই হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন করছে। সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই তাদের হৃদয়ে মানবিক গুণাবলি জাগ্রত করা সম্ভব।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল বুধবার নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের এই আয়োজন করে একাডেমি।
বাংলা টিভি নাটকের মান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এখন আর বাংলা নাটকে আগের মান নেই। আগে মেধাবী লেখক নাটক লেখা ও পরিচালনায় ছিলেন। বর্তমানে তা নেই।