সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী শক্তিই লেখক, প্রকাশক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে। সেই শক্তিকে রুখতে হলে রাজনৈতিক শক্তির পাশাপাশি সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে একটি মানবিক সমাজ, মুক্তচিন্তার সমাজ, বাঙালি সংস্কৃতিতে উদ্বুদ্ধ একটি দেশ গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এই সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।