‘আমাদের ইচ্ছার বাস্তবায়ন করতে হলে আমাদের কাজ করতে হবে। পাকিস্তান আমলে যখন রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করা হয়, তখন সচেতন জনগণের দ্বারাই তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের সংস্কৃতির শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই নববর্ষে শুধু শুভেচ্ছা জানালেই হবে না, এই দিনে সংষ্কৃতির শত্রুদের ঘৃণা জানাতে হবে। তবেই আমাদের এ উৎসব পালন সার্থক হবে।’ নববর্ষের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক যতীন সরকার এসব কথা বলেন। নেত্রকোনার মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে গত শনিবার সন্ধায় নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিন, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ছাইদুর রহমান, টেনিস ক্লাবের সভাপতি মোজামেঞ্চল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।