সংহতি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘উদ্যমে উত্তরণে শত কোটি নারী শোষণের বিরুদ্ধে সংহতি’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। এতে সভাপতিত্ব করেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি হালিমা বেগম।