প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যারি অন’ প্রথা বাতিলের প্রতিবাদে দেশজুড়ে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সংহতি সভা করেছে। বিকেল চারটায় নগরের জিন্দাবাজার এলাকায় সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে সিটি পয়েন্টে সংহতি সভা করা হয়। নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের সভাপতিত্বে সংহতি সভায় সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাস বক্তব্য দেন।