সংহতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ-শ্রমিকদের চলমান ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সভা করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও মহানগর কমিটি। গতকাল সকালে নগরের মহাজনপট্টি এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংহতি সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রমজান আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নগর পূর্বাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আগামী ঈদ উপলক্ষে হোটেল শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার দাবিতে কর্মসূচি গ্রহণ করে আন্দোলনরত নৌ-শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানান।