সংহতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদও সমাবেশে যোগ দেয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও একজন শিক্ষার্থীরও আবাসনব্যবস্থা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। সমাবেশে সংহতি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান।