সংহতি সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিদস্যুদের হাতে নির্যাতিত আদিবাসী নেত্রীকে নিজ সম্পত্তিতে পুনর্বাসন, অপরাধীদের বিচার নিশ্চিত করা ও আলাদা ভূমি কমিশনের দাবিতে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংহতি সমাবেশ করবে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের প্রতিনিধিদল। সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন সাংসদ এ কে এম ফজলুল হক, নাজমুল হক প্রধান, হাজেরা সুলতানা, ইয়াসিন আলী, মুস্তফা লুৎফুল্লাহ, এ কে এম রেজাউল করিম এবং ককাসের টেকনিক্যাল কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ