সংহতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরের শহীদ মিনারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতার কবির চৌধুরী, আইনজীবী ভুলন ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, চিকিৎসক নেতা সুশান্ত বড়ুয়া, শ্রমিক নেতা রফিক আহমেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল গুপ্ত।