প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ হয়েছে। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকেরা অংশ নেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা তনু হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া সব নারীর মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। বরিশাল অফিস|