প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বাছাইয়ের সময় মনোনয়নপত্রে তাঁর সই না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বংশীকুণ্ডা উত্তরে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। জামাল হোসেনের মনোনয়নপত্রের নির্ধারিত স্থানে তাঁর স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। আগামী ৪ জুন উপজেলায় ভোট হবে।