সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ও জনপথ (সওজ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচনে আমিনুল হক সভাপতি এবং আব্দুন নুমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সড়ক ও জনপথ অধিদপ্তরে এ ভোট গ্রহণ করা হয়। দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার গত রোববার ২৫ সদস্যের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। সহসভাপতি পদে মোস্তাক আহমেদ চৌধুরী, এস এম ছাইফুল ইসলাম, রবিউল হোসেন, বাদেশ আলী, শেখ আবদুল আলী, নাসিরউদ্দিন আহম্মেদ, সিতাংশু কুমার দাস ও আবদুস সালাম খান নির্বাচিত হয়েছেন। দুটি যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তারিক হোসেন ও এমদাদুল হক। বিজ্ঞপ্তি।