সওজ প্রকৌশলী অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বকেয়া পরিশোধের দাবিতে গতকাল সোমবার সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তারকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ঠিকাদাররা। এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ওই ঠিকাদারেরা নরসিংদী সওজ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
ঠিকাদার ও সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, সওজের কাছে জেলার তিন শতাধিক ঠিকাদারের প্রায় ৩০ কোটি টাকা বকেয়া রয়েছে৷ ২০০৬-০৭ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত ঠিকাদারদের মাধ্যমে সওজ বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার করে৷ কিন্তু সওজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের পাওনা পরিশোধ করছে না৷ এ অবস্থায় বকেয়া আদায়ের লক্ষ্যে স্থানীয় ঠিকাদারেরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন৷ এরই অংশ হিসেবে গতকাল বেলা ১১টা থেকে নরসিংদী সড়ক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখা হয়। এতে নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন৷ ব্যাহত হয় কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম৷ পরে ঠিকাদারেরা সড়ক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে পুনরায় প্রধান ফটকে অবস্থান নেন৷ এ সময় উপস্থিত ছিলেন জেলার সওজ ঠিকাদার সমিতির উপদেষ্টা ফকরুল আলম, সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহমুদুল খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলমসহ অর্ধশতাধিক ঠিকাদার।
সালমা আক্তার বলেন, ‘বকেয়ার বিষয়টি যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তের বিষয়।