সওজ প্রকৌশলী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রকৌশলী আমিনুর রহমান লস্কর সভাপতি এবং প্রকৌশলী এ কে ফজলুল করিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।কমিটিতে সহসভাপতি পদে মাহবুব-উল-আলম ও ইফতেখার কবির, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল হক ও আসমা সুলতানা, কোষাধ্যক্ষ পদে কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আমিমুল এহসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইনতেখাব ওয়াহিদ নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।