সওজের গাছ কেটে নিলেন স্থানীয় ব্যক্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকা থেকে গত শনিবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি গাছ কেটে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। পরদিন রোববার সওজ কর্তৃপক্ষ গাছটি উদ্ধার করেছে।শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, দুজন শ্রমিক কুড়াল দিয়ে বিশাল আকৃতির একটি খইগাছ কাটছেন। সেখানে উপস্থিত আবদুল বারী নামের এক ব্যক্তি বলেন, উপজেলার নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গণি গাছটি কাটতে বলেছেন। গাছটি বিক্রি করা অর্থ স্থানীয় মসজিদ ও এতিমখানায় খরচ করা হবে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবদুল গণি বলেন, ওই গাছের ছায়ার কারণে পাশের মো. মোজাহার নামের এক ব্যক্তির জমিতে ফসল হচ্ছে না। তা ছাড়া গাছটি বুড়া হয়ে গেছে এবং মরে যাচ্ছে। তাই কেটে নেওয়া হচ্ছে।যোগাযোগ করা হলে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, তিনি গাছ কাটার কথা জানেন না। রোববার সাতক্ষীরা সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, গাছটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।