সওজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় গতকাল রোববার দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পিকআপের চাকায় পিষ্ট হয়ে মেনাজ গাজী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি আমতলী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকঝুরি এলাকায় রাস্তা পারাপারের সময় কলাপাড়া থেকে পটুয়াখালীগামী পটুয়াখালী সওজের দ্রুতগামী একটি পিকআপ মেনাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ পিকআপটি আটকালেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আমতলী থানায় মামলা হয়েছে।