সওজের প্রকৌশলীকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহকে থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে অধিদপ্তরের ৬০ কোটি টাকার কাজ প্রভাবশালী ঠিকাদার ও সরকারদলীয় নেতাদের সমঝোতায় ভাগ-বাঁটোয়ারা করে দেওয়ার অভিযোগ ওঠে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইকরামউল্লাহ সিলেট ত্যাগ করেন।
প্রকৌশলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের সঙ্গে ৬০ কোটি টাকার কাজের ভাগ-বাঁটোয়ারা হওয়া দরপত্র বাতিল না হওয়ায় সাধারণ ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রকৌশলীকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি দরপত্রও বাতিল করার দাবি জানিয়েছেন ঠিকাদারেরা।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ থেকে গত বুধবার সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ইকরামউল্লাহকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সিলেটে সড়ক-মহাসড়ক মেরামতকাজের আট বিভাগের প্রায় ৬০ কোটি টাকার কাজ আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালী ঠিকাদারদের যোগসাজশে ভাগ-বাঁটোয়ারা করা হয়। সিলেটে চলতি দায়িত্বে থাকা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহর দপ্তরে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বুধবার প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তাঁকে তাৎক্ষণিক প্রত্যাহার করে সওজের সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগেরএক প্রজ্ঞাপনে গতকাল এ কিউ এম ইকরামউল্লাহর দায়িত্ব হস্তান্তর করার কথা বলা হয়েছে।