সওজের সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের খানাখন্দে ভরা সড়কগুলোর জরুরি সংস্কারকাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা নগরের মীরাবাজার, সোবহানীঘাট, আম্বরখানা ও পাঠানটুলা এলাকায় কয়েকটি ধাপে এ সংস্কারকাজ চলবে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘খানাখন্দে বিপর্যস্ত সিলেট নগরের সড়কব্যবস্থা’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে সওজ জরুরি এ সংস্কারকাজ শুরু করে।সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো খানাখন্দ দেখা দিলে জরুরি সংস্কার খাত থেকে বছরের যেকোনো সময় তা সংস্কার করা হয়।সম্প্রতি সড়কগুলোর অবস্থা খারাপ হওয়ার কারণ সম্পর্কে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টির কারণে বেশ কিছুদিন নিয়মিত সংস্কারকাজ বন্ধ ছিল। নাগরিক দুর্ভোগের কথা বিবেচনা করে এখন থেকে নিয়মিত সংস্কারকাজ চালানো হবে বলে তিনি জানান।