সকালে আটক, বিকেলে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে গতকাল শনিবার সকালে আটক তিন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিকেলে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে সকাল ১০টায় মাছ ধরার নৌকাসহ তাঁদের আটক করে বিএসএফ।আটককৃত ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চকমুক্তারপুর গ্রামের মৎস্যব্যবসায়ী আবদুল জব্বার (৫০), তাঁর ভাতিজা মশিকুর রহমান (১৮) ও মুক্তারপুর গ্রামের জেলে আবুল কাশেম (৪০)।বিজিবির ইউসুফপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নৌকা নিয়ে যাওয়ার সময় বুঝতে না পেরে তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। আটককৃত ব্যক্তিদের মুর্শিদাবাদ জেলার খাগমারী বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছিল।বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গাজী মোহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের নিজেদের ঠিক হতে হবে আগে। লোভ সংবরণ করতে না পেরে তাঁরা ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন। বিএসএফ তখন তাঁদের আটক করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নিয়েছেন। পতাকা বৈঠকের পর বেলা দুইটা ৪০ মিনিটের দিকে বিএসএফ তাঁদের ছেড়ে দিয়েছে।’