সকালে উৎপাদন শুরু বিকেলেই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গতকাল বুধবার সকালে উৎপাদন চালু হয়। বিকেলেই আবার তা বন্ধ হয়ে যায়।
সার কারখানা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনগ্যাস কম্প্রেসরে ত্রুটি দেখা দেয়। ফলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ৫৪ দিন বন্ধ থাকার পর গতকাল সকালে কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।