সকালে বিল থেকে জামায়াত কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের তাড়া খেয়ে পালানোর পরদিন জামায়াতের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. ফোরকান উদ্দিন চৌধুরী (৪৫)। তিনি কাঞ্চননগর গ্রামের সামশুল আলম চৌধুরীর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কাঞ্চননগর ইউনিয়নে জামায়াত-শিবিরের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এর অংশ হিসেবে ফোরকানকে গ্রেপ্তারের জন্য গভীর রাতে তাঁর ঘরে হানা দেয় পুলিশ। টের পেয়ে ফোরকান ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।নিহত ফোরকানের ছোট ভাই মো. হান্নান সাংবাদিকদের বলেন, পুলিশ তাঁকে না পেয়ে চলে গেলে তাঁরা ফোরকানকে ফোন দেন। কিন্তু তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সকালে পাশের বিলে ফোরকানের লাশ পাওয়া যায়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘এলাকায় ব্যাপক নাশকতার জন্য দায়ী জামায়াত-শিবিরের কর্মীদের গ্রেপ্তারের অভিযান বিদ্যমান আছে। কে কোন দিকে পালাতে গিয়ে মারা গেছে, সেটা আমাদের জানার বিষয় নয়।’