সকালে মা, রাতে সন্তানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ সহসম্পাদক মোহাম্মদ শামসুল হকের মা সিরাজ খাতুন (৯০) গতকাল শুক্রবার ভোরে পটিয়ার আল্লাই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। একই দিন রাত সাড়ে নয়টার দিকে তাঁর বড় ভাই মো. জাহিদুল হক (৭২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সিরাজ খাতুন পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জুমা আল্লাই ঈদগা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে জাহিদুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর আল্লাই ঈদগা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।