সকালে সতর্ক সংকেত জারি, দুপুরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই বন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আশঙ্কায় সতর্ক সংকেত জারি করার কয়েক ঘণ্টা পর আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে মাঝি-মাল্লা ও মালিকেরা সাময়িকভাবে বিপাকে পড়েছেন বলে জানা গেছে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বন্দর ও উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। আবার সাত ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘সাধারণত এত স্বল্প সময়ের জন্য সতর্ক সংকেত দেওয়া হয় না। যখন সতর্কতা দেওয়া হয়েছিল, তখন বঙ্গোপসাগরের ওপর মেঘ ছিল। পরে তা অনেকটা কেটে যাওয়ায় সংকেত নামিয়ে ফেলা হয়।’