সকালের কারওয়ান বাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার এলাকা। ঢাকার অন্যতম প্রধান এই বাজার সব সময়ই কর্মব্যস্ত। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে রাতদিন মুখরিত থাকে এই বাজার। তবে একেক সময় এই বাজারের একেক রূপ। রাতে এক রকম, দিনে আরেক রকম। রাতে ঢাকার বাইরে থেকে ট্রাক ভরে ভরে পণ্য আসে, ভোর থেকে চলে পণ্য বেচাকেনা। ভোর থেকে সকাল পর্যন্ত সময়টায় চলে সবজির পাইকারি বেচাকেনা। গত রোববার সকালে ছবিগুলো তুলেছেন আবদুস সালাম







