সকালের পরোয়ানা, বিকেলে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার একটি মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সকালে দ্রুত বিচার আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে তা স্থগিত করেন আদালত। গতকাল সোমবার দ্রুত বিচার আইনের একটি মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান গতকাল সোমবার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিকেলে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এক আবেদনের মাধ্যমে আদালতকে জানান, ১৭ আসামি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। তাই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে আদেশ দেওয়া হয়েছে, তা স্থগিত করা প্রয়োজন। শুনানি শেষে আদালত পরোয়ানা জারি-সংক্রান্ত আদেশ স্থগিত করেন।একই দিনের পৃথক ঘটনায় করা মতিঝিল থানার একটি মামলা নিষ্পত্তির জন্য বিচার আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন পৃথক আদালত। গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলা চালিয়ে জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগে পল্টন থানা পুলিশ দ্রুত বিচার আইনে এ মামলা করে।