সক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ বিতরণজাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও অ্যাসোসিয়েশন অব মেডিকেল ডক্টরস অব এশিয়ার (আমদা) যৌথ উদ্যোগে ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স টিম (ইএমআরটি) পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নে মহাসেনের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। দলটি ১৯ মে দিনব্যাপী কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণসহ জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে। বিজ্ঞপ্তি।কারাদণ্ডবগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে আট ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মামুন তালুকদার (৪৫), শাহজাহান খান (৩৫), ফিরোজ (৩২), মাসুদ রানা (৩৪), বিদ্যুৎ (২৫), ফরিদুল (২৬), সাইদুল (২৩) ও আপেল (১৮)। আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর তাঁদের সাজা দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।