সখীপুর ও নান্দাইলে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর সেতুর নিচ থেকে গতকাল মঙ্গলবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ময়মনসিংহের নান্দাইলে হাওর থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১১) লাশ উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলে উদ্ধার করা লাশটি কাজী মোহাম্মদ আলী সিকদারের (৬৫)। তাঁর বাড়ি সখীপুরের হতেয়া কাজীপাড়া গ্রামে। এ ঘটনায় তাঁর ভাতিজা কাজী রফিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে।
নিহত ব্যক্তির ছেলে ও মামলার বাদী কাজী হাসান আলী বলেন, ‘গতকাল বেলা ১১টার দিকে সখীপুর ও মির্জাপুর থানার পুলিশ মির্জাপুরের হলুদিয়া চালা এলাকায় সেতুর নিচ থেকে বাবার গলিত লাশ উদ্ধার করে।
এদিকে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গতকাল সকালে যুগের হাওরের পানি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।