সখীপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে পৌর এলাকায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করেন পৌরবাসী।
সখীপুর পৌর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৪ অক্টোবর তৃতীয় শ্রেণির মর্যাদা নিয়ে সখীপুর পৌরসভার যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ১০ জানুয়ারি এটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়। গত মঙ্গলবার বিকেলে পৌরসভাকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার খবর খবর পাওয়ার পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা প্রাঙ্গণে মেয়র আবু হানিফ আজাদ ও কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।