সখীপুর পৌরসভায় উপনির্বাচন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আজ সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চারজন প্রার্থী ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ বছরের ১ জানুয়ারি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু হানিফ মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।খোঁজ নিয়ে জানা যায়, এবার ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে যাঁরা লড়ছেন তাঁরা হচ্ছেন: সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা নাছির উদ্দিন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাছেত, স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা মো. জামাল হোসেন ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. হযরত আলী খান। আজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক হাজার ২২৬ জন পুরুষ ও এক হাজার ৩৩৯ জন নারী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।