সখীপুরে আদিবাসী গৃহবধূকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে আদিবাসী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা মামলা করতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আদিবাসী বর্মণ সম্প্রদায়ের ওই গৃহবধূর বাড়ি সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে। তাঁর স্বামী বিদেশে চাকরি করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই গৃহবধূ গতকাল রোববার বিকেলে জানান, শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়ির মাটির ঘরে পাঁচ বছরের ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলেন। একই গ্রামের আদম ব্যবসায়ী হেলাল উদ্দিন (৪০) দিবাগত রাত তিনটার দিকে জানালা ভেঙে ঘরে ঢোকেন। তিনি গৃহবধূর মুুখে বালিশ চাপা দিয়ে ধর্ষণ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূ চিৎকার করলে হেলাল তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হেলালকে আটক করেন। খবর পেয়ে হেলালের আত্মীয়স্বজন এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। শনিবার সকালে ওই গৃহবধূকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।