সখীপুরে আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলমকে প্রত্যাহার করে নিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ায় ওই এলাকায় গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। উপজেলার বড়চওনা ত্বোহা বাজার, উপস্বাস্থ্যকেন্দ্র ও কৃষি বিভাগের গুদামঘরের জমিতে দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে ওই বাজারের বণিক সমিতি গত শুক্রবার ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতে এক শিক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় গতকাল হাইকোর্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহারের আদেশ দেন।