সখীপুরে আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর ভাতগড়া গ্রামের নিজ বাড়ি থেকে মুসা নামের এক ব্যক্তিকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১৯৮৮ সালের একটি অপহরণ মামলায় পাঁচ বছরের সাজা পাওয়ার পর থেকে পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গতকাল রোববার মুসাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।